২৫ আগস্ট ২০২৬

নবগঠিত রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:২৮ পিএম
নবগঠিত রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দুলাল হক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার নবগঠিত রুহিয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং ও জুয়া-ক্যাসিনোসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদিউজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাসিরুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সারওয়ার মুরশিদী আহমেদ, পল্লী বিদ্যুৎ সমিতি রুহিয়া জোনাল অফিসের ডিজিএম গগন সাহা, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বার, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজাহারুল ইসলাম বাদল, রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু, ৬নং সেনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মতিউর রহমান এবং ৪নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়।

সভায় বক্তারা তাদের বক্তব্যে নিজ নিজ এলাকা থেকে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং এবং ক্যাসিনো বা জুয়ার মতো সামাজিক অপরাধসমূহ চিরতরে নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি এসব সামাজিক ব্যাধি রোধে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি