৬ মে ২০২৬

নবগঠিত মন্ত্রী পরিষদকে বঙ্গবন্ধু-নীলদলের অভিনন্দন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নবগঠিত মন্ত্রী পরিষদকে বঙ্গবন্ধু-নীলদলের অভিনন্দন

আজিজুল হাকিম পাভেল, জাককানইবি থেকে : চতুর্থবারের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ায় বঙ্গবন্ধু কন্যা, মাদার অব হিউম্যানিটি, দেশরত্ন শেখ হাসিনাকে এবং মন্ত্রিসভার নবনিযুক্ত সকল মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী সবাইকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু-নীলদল।

আজ সোমবার সংগঠনের সভাপতি ড. সিদ্ধার্থ দে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানান।

বঙ্গবন্ধু-নীলদল প্রত্যাশা করছে, বরাবরের মতোই এই সরকার বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তরিত করার অগ্রযাত্রা অব্যাহত রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব-মানচিত্রে ইতোমধ্যেই একটি সুখি, সমৃদ্ধ, স্বনির্ভর ও ঔপনিবেশিক শক্তির প্রভাবমুক্ত দেশ হিসাবে বাংলাদেশের যে পরিচিতি ও প্রতিষ্ঠা, সেই সাফল্য স্থায়ীরূপ লাভ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় সরকারের সাফল্য ও অগ্রযাত্রা অব্যাহত থাকুক।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি