নবীনগরের ভদ্রগাছা গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ জাকারিয়া নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া )থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের ভদ্রগাছা গ্রামবাসীর উদ্যোগে পবিত্র মাহে রমজানের ১৫ তম দিবস উপলক্ষে ইফতার ও দোয়ার মাহফিল মঙ্গলবার(২১/৫) ভদ্রগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত নবীনগর উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান মনির।
প্রধান অতিথির বক্তৃতাকালে মনির মনিরুজ্জামান বলেন," আপনারা আমাকে ভোট দিয়ে পাস করিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের যে কোন কাজে আমি আপনাদের পাশে থাকব। আপনারা আমার কাছে যেতে হবে না, আমি নিজে দেখে শুনে যত সমস্যা আছে সকল সমস্যাগুলো সমাধান করে যাব। আমি আপনাদের সন্তান আমি নির্বাচিত হওয়ার আগে আপনাদেরকে যত ওয়াদা দিয়েছিলাম আমি একে একে সব ওয়াদা পূরণ করতে প্রস্তুত। মাননীয় এমপি মহোদয় আপনাদের প্রতি সদিচ্ছা রয়েছে। আপনারা উনার জন্য দোয়া করবেন।" তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরে সেগুলো অতি দ্রুত শুরু হবে বলে তিনি উপস্থিত সকলকে আশ্বাস দিয়ে যান।
৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির সরকারের সভাপতিত্বে ও বিটঘর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জনাব আরিফুল ইসলাম জহির এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলার সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বাবু প্রণয় কুমার ভদ্র, শিবপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ আব্দুর রহিম, সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব শফিকুল ইসলাম,৩নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি কাজি মামুন, উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী হুমায়ুন কবির, ৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম সরকার,জেলা সাবেক সহ সাধারন সম্পাদক মাহবুবুর রহমান,ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি শামিম মুন্সি, ইউনিয়ন যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, ৪ নং ওয়াড আওয়ামীলীগ সাংগঠনিক হুমায়ুন কবির খান, যুবলীগ নেতা আশরাফ সরকার, হাজী ডাঃ ফরিদ সরকার সহ আরো অনেকে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি