৭ মে ২০২৬

নবীনগরে ইয়াবা সহ গ্রেফতার-২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নবীনগরে ইয়াবা সহ গ্রেফতার-২

মোহাম্মদ জাকারিয়া, ব্রাহ্মণবাড়ীয়া থেকে : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই)ইহসানুল হাসানের নেতৃত্বে,এএসআই মো.ইউসুফ সহ সংগীয় ফোর্সের সহায়তায় সলিমগঞ্জ,শ্যামগ্রাম ইউপি এলাকায় মাদক উদ্ধার অভিযান চালিয়ে শনিবার(০১/০৬) ইয়াবা বড়ি সহ ২ মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মাদক বিক্রেতারা হচ্ছে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা(সরকার বাড়ী)গ্রামের মদন বেপারির ছেলে মো.কাজল মিয়া(৩৬),একই উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের জল্লী(পূর্ব পাড়া)গ্রামের সংকর দেবনাথের ছেলে সুজন দেবনাথ(২২)।

সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ইহসানুল হাসান জানান,সলিমগঞ্জ,শ্যামগ্রাম ইউপি এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১২ পিস ইয়াবা বড়ি সহ উপরোক্ত তাদের দুজন কে গ্রেফতার করেন।

থানা সূত্র জানায়,আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি