নবীনগরে ভারী বৃষ্টিপাতে তিনটি দোকানের ধ্বংসস্তূপ পুকুরে
মোহাম্মদ জাকারিয়া ব্রাহ্মণবাড়ীয়া থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর বাজারে কয়েকদিনের টানা বৃষ্টিপাতে তিনটি দোকান ধ্বসে পুকুরে ভেসে আছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলি ইসলাম ডেকোরেটর সাথে থাকা সামাজিক সংগঠন যদিও অফিস ও নজরুলের মাংসের দোকান। জানা যায়, ইসলাম ডেকোরেটরের দক্ষিণ পার্শে বড় একটি কড়ই গাছ ছিল। রবিবার (১৪ জুলাই) ভোরে প্রচন্ড বৃষ্টিপাতে কড়ইগাছটি ভারী বর্ষনে পুকুরে পড়ে গেলে সাথে থাকা ইসলাম ডেকোরেটর ভিটিসহ সাথের দোকানগুলো পুকুরে তলিয়ে যায়।
কিছু চেয়ার টেবিল উদ্ধার করা গেলেও অধিকাংশ মালামাল উদ্ধার করা যায়নি। দোকান মালিক খোরশেদ আলম জানায়, দোকানের মালামাল প্রায় ২,৫০০০০ টাকা ও দোকানের ভিটি ভেঙ্গে প্রায় ১,৫০০০০ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। পাশ্ববর্তী নজরুলের মাংসের দোকানের ব্যবসায়ী নজরুল বলেন আমি দীর্ঘদিন যাবত এই জায়গায় ব্যবসা করে আসছি, দোকানের মালামাল সব পুকুরে পড়ে গেছে, প্রায় ৭০,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। এছাড়া যদিও অফিসে থাকা চেয়ার, টেবিল সবই পুকুরে চলে গেছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি