৭ মে ২০২৬

নবীনগরে শিক্ষককে আটকে মারধর করে পাচঁ লাখ টাকা চাঁদা দাবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নবীনগরে শিক্ষককে আটকে মারধর করে পাচঁ লাখ টাকা চাঁদা দাবি

মোহাম্মদ জাকারিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পৌরসদরে এক সিনিয়র শিক্ষককে আটকে রেখে প্রচন্ড মারধর করে পাচঁ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার(১৬/০৭) রাত ১০টায় আদালত পাড়ার কেরামত আলী টাওয়ার ভবনের ২য় তলায় শিশু মিয়ার ভাড়া বাসায়।

গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষককে রাতেই নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ আসার খবর পেয়ে সন্ত্রাসীরা ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়। সন্ত্রাসীদের আক্রমনের শিকার ওই শিক্ষকের নাম মো. নজরুল ইসলাম। তিনি ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সিনিয়র শিক্ষক। এরই প্রতিবাদ বুধবার দুপুরে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে নবীনগর সদরে বিভিন্ন সড়কে বিক্ষুভ মিছিল করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি