নবীনগরে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ র্যাবের হাতে আটক -৩
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মোহাম্মদ জাকারিয়া ব্রাহ্মণবাড়ীয়া থেকে : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদেশী রিভলভার, গুলি ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার (১৮/৭) ভোরে উপজেলার ধরাভাঙ্গা থেকে আটক করে র্যাব-১৪।
আটককৃতরা হচ্ছে ওই গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে জয়নাল আবেদীন ওরফে ড্রাম বাবু(৩৬), কাশেম মিয়ার ছেলে মোঃ আব্দুল্লাহ (১৯) ও স্বপন মিয়ার ছেলে মোঃ সাদেক ওরফে অপু (২২)। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের এই তথ্য জানান।
অভিযানে ড্রাম বাবুর বাড়ি থেকে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড গুলি ও ২ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এই ঘটনায় নবীনগর থানায় মামলা হয়েছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি