নবীনগরে মমতাজ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী মানববন্ধন

মোহাম্মদ জাকারিয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের নীল নগর গ্রামের জনৈক নারী নেত্রীর অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী।
বুধবার বিকেলে ছোট্ট এই গ্রামের কৃষক শ্রমিক,শিশু যুবক,বৃদ্ধ ও নারীরা এক হয়ে মানববন্ধন,মিছিল ও সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন নীল নগর গ্রামবাসীর পক্ষে হাজী মন মিয়া,মজিদ ফকির, রাকিবুল হাসান,সুমন মিয়া,সফিকুল ইসলাম।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য,সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম ভূঁইয়া,ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম মাঈনু সরকার, উপজেলা যুবলীগের সহ সম্পাদক এডভোকেট রাছেল মিয়া,ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শিহাব আহমেদ,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামের নিরীহ জনগণ।
বক্তরা বলেন,মমতাজ বেগম দীর্ঘদিন এলাকায় ছিলনা,গত কয়েক বছর বাড়ীতে স্থায়ী ভাবে বসবাস শুরু করে। সে গত ইউপি নির্বাচনে সদস্য পদে নির্বাচনে ফেল করেছিলেন। ওখান থেকেই তার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক নেতৃবৃন্দ সাথে তার ব্যাপক পরিচিতি লাভ করে। সেই পরিচিতি ও স্বামী সন্তানদের প্রবাসে থাকার কারণে অনেক অর্থ বিত্ত হয় তার। শুরু হলো তার অসহায় মানুষের উপর অত্যাচার নির্যাতন, মামলা হামলা। এই পর্যন্ত তার কাজের বাধা হয়েছে এমন কয়েকজন কে সে হামলা,মামলা শিকার বানিয়েছেন। এলাকায় সে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তার ইচ্ছার বিরুদ্ধে যাওয়ায় কারো বিরুদ্ধে মামলা, কাউকে হামলা,এরপরও যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে অতর্কিত ঝটিকা হামলায় আতংক তৈরি করার একাধিক বিষয় প্রমাণ সহ উপস্থাপন করেন তারা।
সর্বশেষ অবৈধভাবে জায়গা দখল করতে মমতাজ বেগমকে বাধা দেওয়ায় পাশ্ববর্তী বাড়ির সেনাবাহিনীর সদস্য ইয়ার হোসেন স্ত্রী, ছেলে,গর্ভবতী মেয়ে ও মেয়ের জামাইয়ের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়ি গুরুতরভাবে আহত করে তার বাহিনী।
ঐ দিন স্থানীয় পুলিশ ও র্যাব উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুরুতর আহতদের চিকিৎসার ব্যবস্থা করে মমতাজ সহ তার দুই ছেলেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। এরপর থেকেই ফুঁসে ওঠে গ্রামবাসী। পুরো গ্রামের মানুষ একত্রিত হয়ে এইদিন সাংবাদিকদের সামনে বিক্ষোভ মিছিল করেন "হয় মমতাজ থাকবে গ্রামে নয় আমরা থাকব" তারা বলেন,শান্তি প্রিয় মানুষের বাসস্থান নীল নগর কে অশান্তির জায়গায় এখন পরিনত করেছে এই মমতাজ।
সে জেলে থাকলেও তার সাঙ্গপাঙ্গরা অনবড়ত বিভিন্ন মাধ্যমে গ্রামবাসী কে হুমকি ধামকি অব্যাহত রাখছে। তাই প্রশাসনের কর্মকর্তাদের কাছে এই মমতাজ গং দমনে তাদের কে গ্রাম থেকে উচ্ছেদ করার দাবি জানান অন্যথায় গ্রামবাসীর হয়রানির কোন শেষ থাকবে না বলে জানান।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি