৪ মে ২০২৬

নবীনগরে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নবীনগরে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

মোহাম্মদ জাকারিয়া ব্রাহ্মণবাড়ীয়া থেকে: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা সোমবার (২৭/৫) দিনব্যাপী ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউএনও মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তাজিনা সারোয়ার।

বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, এসিল্যান্ড জেপি দেওয়ান, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক ও শিউলী রহমান। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ইউএনও মোহাম্মদ মাসুমের বক্তব্যে আটটি টেবিলে বিভিন্ন সংস্থার ৮০জন প্রতিনিধি অংশ নেয়। টেকসই বাংলাদেশ গঠনের লক্ষে কর্মশালায় মানবসম্পদ উন্নয়নের জন্য শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমুলক সমাজ ব্যবস্থা প্রচলন, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং জবাবদিহিতা পূর্ণ প্রতিষ্ঠান বিনির্মানের গুরুত্বারোপ করা হয়। এছাড়াও অগ্রাধিকার ভিত্তিতে বর্তমান সরকারের "বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র "পরিনত হওয়ার লক্ষে আটটি টেবিল হতে নবীনগরকে উন্নয়ন করার জন্য মুল আটটি বিষয়ের উপর প্রস্তাব দেয়া হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি