নবীনগরে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

মোহাম্মদ জাকারিয়া, ব্রাহ্মণবাড়ীয়া থেকে : ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামে এক কাজের মেয়েকে (১৫) ধর্ষনের চেষ্টা করায় জাকির হোসেন (৪০) নামে এক বিবাহিত ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে রবিবার (১৪/৭) সকালে ওই ব্যাক্তির বাড়িতে। সে মাঝিকাড়া গ্রামের হুমায়ূন মিয়ার ছেলে। এই ঘটনায় নবীনগর থানায় ধর্ষনের চেষ্টা অভিযোগে মামলা হয়।
জানা যায়, পার্শ্ববর্তী রায়পুরা থানা এলাকার বাশঁগাড়ি গ্রামের জৈনক মৃত ব্যাক্তির স্ত্রী তার মেয়ে সহ নবীনগর মাঝিকাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকে। ঘটনার সময়ে ওই মেয়ে ওই ব্যাক্তির বাড়ির সামনে দিয়ে পাশের বাড়িতে ঝি-এর কাজ করতে যাওয়ার সময় জাকির হোসেন তাকে জোরপূর্বক ধরে ঘরে নিয়ে দরজা লাগিয়ে ধর্ষন করার চেষ্টা করে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি