৪ মে ২০২৬

নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের পাশে খাল ভরাটের অপরাধে ৫০হাজার টাকা জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের পাশে খাল ভরাটের অপরাধে ৫০হাজার টাকা জরিমানা

মোহাম্মদ জাকারিয়া ব্রাহ্মণবাড়ীয়া থেকে: ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর -কোম্পানিগঞ্জ সড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের অধিগ্রহণকৃত কড়ুইবাড়ি খাল অবৈধভাবে মাটি ভরাট করে খাল দখল করার অপরাধে শনিবার(২৫/৫) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেপি দেওয়ান ওই খাল ভরাটকারী মোঃ হাসান উদ্দিন কে ৫০হাজার টাকা জরিমানা করেন এবং খাল থেকে দ্রুত মাটি সড়িয়ে নেয়ার নির্দেশ প্রদান করেন। জানা যায়,জিনদপুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মোঃ হাসান উদ্দিন দীর্ঘ দিন যাবৎ সড়ক ও জনপদ বিভাগের অধিগ্রহণকৃত জায়গা কড়ুইবাড়ি খাল মাটি দিয়ে ভরাট করার ফলে জমিতে পানি সেচের ব্যাঘাত ও কয়েকটি এলাকার পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার ফলে এলাকাবাসী সড়ক ও জনপদ বিভাগ ও প্রশাসনের কাছে অভিযোগ করার পরও অদৃশ্য কারনে অদ্যাবধি সড়ক ও জনপদ বিভাগ কোন ব্যবস্থা গ্রহন করেননি। শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান ঘটনাস্থলে গিয়ে তিনজন লেবার কে আটক করেন।পরে ওই খাল ভরাটকারী হাসান উদ্দিন উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের ৫০হাজার টাকা জরিমানা দিয়ে তিনজন লেবার কে নিয়ে যান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি