৪ মে ২০২৬

নবাব আব্দুল লতিফ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নবাব আব্দুল লতিফ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফরিদপুর থেকে সংবাদদাতা : একটি সমৃদ্ধশালী দেশ গঠনে ক্রীড়া চর্চা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

শুক্রবার বিকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না এসি বোস ইন্সটিটিউশান খেলার মাঠে ৮ দলীয় নবাব আব্দুল লতিফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ফাইনাল খেলার উদ্বোধন করেন মাগুরা-২ আসনের সাংসদ বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, মধুখাল উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান আবু আব্দুলাহেল কাফি, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান একে এম জাহিদুল হাসান, নবাবজাদা ফজল এ রহমান প্রমুখ। ফাইনাল খেলায় বোয়ালমারী উপজেলা ফুটবল একাদশকে ১-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা একাদশ। খেলাটিতে একাধিক বিদেশি খেলোয়াড় অংশগ্রহণ করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি