নব-নির্বাচিত মেয়রকে মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে শুভেচ্ছা বিনিময়
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার নব-নির্বাচিত মেয়র আল্ মুজাহিদ তুষারকে ঘোড়াশাল মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বৃহস্পতিবার ২৫ নভেম্বর দুপুরে পৌরসভা মতবিনিময় কেন্দ্রে এক অনারম্ভর অনুষ্ঠানে এই শুভেচ্ছা ও অভিনন্দিত করা হয়। উপস্হিত ছিলেন কমান্ডার নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা পবিত্র দাস, মুক্তিযোদ্ধা নারায়ণ দাস, মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন ও মুক্তিযোদ্ধা আকুল দাস প্রমুখ।
এসময় আরো উপস্হিত ছিলেন নব-নির্বাচিত পৌর কাউন্সিলারগণ, স্হানীয় গণ্যমান্য এবং আ: লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি