৪ মে ২০২৬

নায়লা নাঈমের আসল পেশা কি জানেন ?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নায়লা নাঈমের আসল পেশা কি জানেন ?

বিনোদন ডেস্ক: বাংলাদেশের সাহসী ফ্যাশন মডেল নায়লা নাঈম। তিনি বাংলাদেশী মডেলদের মধ্যে প্রথম খোলামেলা, সংক্ষিপ্ত পোশাকে এবং হট লুকে ক্যামেরার সামনে দাঁড়ান। তিনি অনেক দিন ধরে ফ্যাশন মডেলিং এবং বিজ্ঞাপনচিত্রের মডেলিং করছেন। পাশাপাশি নাটক, টেলিছবি ও চলচ্চিত্রে কাজ করছেন। তবে এসব কাজ তার করা হয়েছে অতিথি চরিত্রে। কখনোই মূল চরিত্রে তিনি নাটক বা টেলিছবিতে অভিনয় করেননি। তেমনি চলচ্চিত্রে তিনি শুধু আইটেম গানেই পারফর্ম করেছেন।

নায়লা নাঈমের ভক্ত দর্শকদের জন্যে খুশির খবর ছিল –গেলো কোরবানির ঈদে কে এম নাঈমের পরিচালনায় ‘ড্যাশিং গার্লফ্রেন্ড’ নামের একটি নাটকে নায়িকা চরিত্রে অভিনয় করেন। এই নাটকের কল্যানে তিনি বেশ সাড়া পান। এই নাটকে অ্যালেন শুভ্রর বিপরীতে অভিনয় করেন নায়লা নাঈম।

জানা যায় বেশকিছু মিউজিক ভিডিওতেও কাজ করেছেন নায়লা নাঈম। আবার সর্বশেষ ‘অন্ধকার জগত’ নামের একটি ছবির বিশেষ একটি গানেও পারফর্ম করেছেন তিনি। অনেকেরই উৎসুক জিজ্ঞাসা – চলচ্চিত্রের নায়িকা হিসেবে তাকে কী দেখা যাবে ? এর উত্তরে তার বক্তব্য – চলচ্চিত্রে নায়িকা হিসেবে কাজ করার ইচ্ছে আমার আছে। কিন্তু নায়িকা চরিত্রে অভিনয়ের জন্যে পর্যাপ্ত সময় আমার কাছে নেই। মূলত এই জন্যেই নায়িকা চরিত্রে অভিনয় করা হয়ে উঠছে না আমার।

কথায় কথায় নায়লা নাঈম জানান, ইতিপূর্বে তিনি বলিউড থেকেও কাজের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু পর্যাপ্ত সময় দেওয়ার সুযোগ না থাকায় ওই কাজটি তিনি করেননি। এই বিষয়ে তিনি বলেন, ২/৩ দিনে শেষ হবে – এমন কোনো কাজে হলে আমি করতে পারি। কারণ ঢাকার রামপুরা ও খিলগাঁও এলাকার দুটি ডেন্টাল চেম্বারে আমাকে নিয়মিত রোগী দেখতে হয়। হাতে আমার সময় থাকে না। চলচ্চিত্রে নায়িকা হতে গেলে তো লম্বা সময় বের করতে হয়। সময়ের অভাবে চলচ্চিত্রে নায়িকা চরিত্রে অভিনয় করছি না।

তিনি আরও বলেন, আমি গেলো ঈদে ‘ড্যাশিং গার্লফ্রেন্ড’ নাটকে অভিনয় করলাম। গত ২৯শে আগস্ট ক্রিয়েটিভ ফিল্মসের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশের পর থেকে ভালো সাড়াও পাচ্ছি। এটা আমার জন্যে সত্যিই ভালোলাগার একটি বিষয়। ইচ্ছে আছে সময় সুযোগ করে কিছু ভালো মানের নাটক বা টেলিছবিতে অভিনয় করার।

নায়লা নাঈম জানান, বেশ কয়েক বছর ধরে মডেলিং জগতের সঙ্গে যুক্ত তিনি। পেশায় তিনি একজন দন্ত চিকিৎসক। নায়লা নাঈম ঢাকার একটি বেসরকারি ডেন্টাল কলেজ থেকে ২০১২ সালে স্নাতক শেষ করে নিজের ডেন্টাল চেম্বারে রোগী দেখেন। আবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। ২০১৩ সালে গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে আলোচনায় আসেন নায়লা নাঈম।

অন্যদিকে, মিউজিক ভিডিওর মডেল এবং বিভিন্ন স্টিল বিজ্ঞাপন এবং বিলবোর্ডের মডেলিংয়ের পাশাপাশি ফ্যাশন মডেল হিসেবে তিনি দেশ সেরা। আর ফ্যাশন ও প্রোডাক্ট মডেল হিসেবে একজন হট লুকের সাহসী মডেল হিসেবে তার বিশেষ পরিচিতি রয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি