৫ মে ২০২৬

নায়ক ফারুক ৪ মাস ধরে আইসিইউতে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নায়ক ফারুক ৪ মাস ধরে আইসিইউতে
বাংলাপ্রেস ডেস্ক: চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘ ৪ মাস ধরে আইসিইউতে রয়েছেন। কিডনি ও মস্তিষ্কজনিত জটিলতা ছাড়াও তার রক্তে ব্যাকটেরিয়া সংক্রমণ ধরা পড়ায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা চলছে। সেখানেই গত চার মাস ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি (আইসিইউ) রয়েছেন এই অভিনেতা জানা গেছে, তার বর্তমান অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। এ ব্যাপারে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান বলেন, ‘অবস্থা এখন কিছুটা ভালো, তবে এখনো আইসিইউতে রাখা হয়েছেন। ফারুকের চিকিৎসা প্রক্রিয়াটি বেশ দীর্ঘ। তাই ধীরে ধীরেই তিনি সুস্থতার দিকে এগোচ্ছেন।’ তিনি স্বামীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। উল্লেখ্য, গত ৪ মার্চ থেকে সিঙ্গাপুরে চিকিৎসা চলছে বর্ষীয়ান এই অভিনেতার। তিনি নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর পরীক্ষা-নিরীক্ষার পর মস্তিষ্কেও সংক্রমণ পাওয়া যায়। পরে গত ২১ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন ফারুক। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি