নায়িকা সিমলা সত্যি বিমান ছিনতাই চেষ্টায় নিহত পলাশের দ্বিতীয় বউ !
বিনোদন ডেস্ক: অবশেষে বিমান ছিনতাইচেষ্টাকারী যুবকের পরিচয় শনাক্ত হওয়া গেছে। ওই যুবকের নাম মো. পলাশ আহমেদ (২৬)। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে।তিনি বিমানের ঢাকা-চট্টগ্রাম অভ্যন্তরীণ রুটের যাত্রী ছিলেন বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।র্যাব জানিয়েছে, পলাশের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে।গতকাল বিমান ছিনতাইচেষ্টার ঘটনায় নিহত মাজেদুলই দুধঘাটা গ্রামের পলাশ মাহমুদ তা নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার এসআই আবুল কালাম আজাদ।তিনি বলেন, নিহতের ছবি রোববার রাত ১টার দিকে দুধঘাটা গ্রামের পিয়ার জাহানের বাড়িতে নিয়ে দেখালে তারা ছবিটি পলাশের বলে নিশ্চিত করে।এ খবর ছড়িয়ে পড়লে ইতিমধ্যে তার বাড়িতে শত শত মানুষ ভিড় করে।এরই মধ্যে জানা গেছে, ঢাকাই ছবির চিত্রনায়িকা সিমলার স্বামী ছিলেন এই পলাশ।
২০১৭ সালের ডিসেম্বরে সিমলাকে বিয়ে করেন তিনি।সিমলার সেই স্বামী ও বিমান ছিনতাইকারী নিহত পলাশ একই ব্যক্তি। পলাশের ফেসবুক আইডির ইউজার নেম মাহি বি জাহান। যেখানে অভিনেত্রী সিমলার সঙ্গে একাধিক অন্তরঙ্গ ছবি রয়েছে।এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে শোকে কাতর বাবা পিয়ার জাহান ও মা রীনা বেগম।গত বছরের ফেব্রুয়ারি মাসে রাতের বেলা চিত্রনায়িকা সিমলাকে নিয়ে পলাশ বাড়িতে আসেন বলে জানান পিয়ার জাহান।ছেলের থেকেই তিনি প্রথম জানতে পারেন সঙ্গে আনা মেয়েটির নাম শিমলা ও সে সিনেমার অভিনেত্রী।পিয়ার জাহান বলেন, গত বছরের এপিলের দিকে আবার সিমলাকে নিয়ে এসে পলাশ জানায় যে, তারা বিয়ে করেছে। এ সময় শিমলাও নিজেকে পলাশের স্ত্রী বলে জানায়।ওই রাতেই তারা আবার ঢাকায় চলে যায় বলে জানান পিয়ার জাহান।পলাশ অবাধ্য ছেলে ছিল জানিয়ে তিনি বলেন, ছেলে যেন ভালো পথে ফিরে আসে সে জন্য আমরা পলাশের স্ত্রী শিমলাকে অনুরোধ করি।চলতি মাসের শুরুতে পলাশ বাড়িতে এলে তার আচরণে অনেকটা পরিবর্তন দেখেন পিয়ার জাহান।ছেলেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে দেখেন তিনি।তিনি বলেন, ছেলেকে শুধরে যেতে দেখে মন খুশিতে ভরে ওঠে আমার। পলাশ আবার নামাজ পড়া শুরু করে এবং মসজিদে গিয়ে আজানও দেয়।এখন কেমন চলছে জিজ্ঞেস করলে কাজের সন্ধানে দুবাই যাবে বলে জানায়।পলাশ প্রসঙ্গে স্থানীয়রা জানান, পলাশ মাহমুদ তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ২০১২ সালে দাখিল পরীক্ষা দেয়। এর পর সে সোনারগাঁও ডিগ্রি কলেজে ভর্তি হয়।কলেজে পড়া অবস্থায় সে ঢাকায় চলে যায় ও তার আচরণে পরিবর্তন দেখা দেয় বলে জানান স্থানীয়রা।
তারা বলেন, মাঝেমধ্যে পলাশ ঢাকা থেকে বাড়িতে আসত কিন্তু এলাকার লোকজনের সঙ্গে আগের মতো কথা বলত না, একা একা থাকত।এসআই আবুল কালাম আজাদ জানান, যতটুকু খবর নিয়েছি পলাশ নেশাগ্রস্ত ছিল। আর নেশার কারণেই সে বিমান ছিনতাইয়ের কাজ করেছে।স্থানীয়রা জানান, পলাশ ঢাকায় চলচ্চিত্রে কাজ করছে। মিডিয়াজগতে অনেক নায়ক-নায়িকার সঙ্গে তার মেলামেশা ছিল।
র্যাবের ক্রিমিনাল ডেটাবেজে থাকা তথ্যানুযায়ী, নিহত যুবক পলাশের বাবার নাম পিয়ার জাহান সরদার লেখা আছে। তবে ফেসবুকে পলাশের ছবি দিয়ে একটি অ্যাকাউন্ট খোলা আছে। সেখানে তার নাম লেখা আছে মাহিবি জাহান।ফেসবুক আইডিতে তার পরিচয়ে লেখা আছে- তিনি ব্রিটিশ এয়ারওয়েজের আইটি বিজনেস অ্যানালিস্ট। পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে।এই অ্যাকাউন্ট প্রকৃতই পলাশের কিনা সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এই অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে পলাশের বেশ কিছু ছবি আপলোড করা আছে।পলাশ ওই অ্যাকাউন্টে সর্বশেষ স্ট্যাটাস দেন রবিবার দুপুর ১টা ৩ মিনিটে। সেখানে তিনি লেখেন- ‘ঘৃণা নিঃশ্বাসে প্রশ্বাসে’।এই অ্যাকাউন্টে জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী শিমলার সঙ্গে পলাশের অন্তরঙ্গ কয়েকটি ছবিও প্রকাশ করা হয়েছে। ছবিগুলোর ক্যাপশনে পলাশ সিমলাকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি