৩০ জুন ২০২৬

নাভারণ প্রেসক্লাবের পক্ষ থেকে শার্শা থানার নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:৩৪ পিএম
নাভারণ প্রেসক্লাবের পক্ষ থেকে শার্শা থানার নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা


রাজু রহমান,যশোর জেলা প্রতিনিধি: যশোরের নাভারণ প্রেসক্লাবের নব-গঠিত কমিটির উদ্যোগে শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ ( ওসি) কে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়েছে। সোমবার রাত ৮ টায় শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হককে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং মতবিনিময় করা হয়।

অফিসার ইনচার্জ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের বিভিন্ন সম্ভাবনা, সমস্যা, অন্যায়, ও অনিয়ম তুলে ধরেন। একই সাথে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, নাভারণ প্রেস ক্লাবের সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,সহ সভাপতি মামুনুর রশিদ মামুন,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মীর ফরুক আহম্মেদ,যুগ্ন সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী জুলু, দপ্তর সম্পাদক মোঃ জসিম উদ্দিন,  অর্থ সম্পাদক নজরুল ইসলাম,ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম ,কার্যকরী সদস্য হিরোন আহম্মদ, শেখ নাজমুল, হোসেন,মাহবুবুল আলম শাহিন,আল- আমিন হোসেনসহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন, শার্শা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,গ্রামের কাগজের মেহেদী হাসান জনি প্রমুখ।

বিপি/কেজে
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি