
বাংলাপ্রেস ডেস্ক: নাটোরের লালপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ছোট ভাই আনসার আলীর হাতে বড় ভাই জান আলী (৬৫) খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার আটটিকা গ্ৰামে এই ঘটনা ঘটে। নিহত জান আলী একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান, পারিবারিক সম্পত্তির নিয়ে বিরোধের জেরে শুক্রবার দুপুরে ছোট ভাইয়ের সাথে বাকবিতণ্ডা হয় বড় ভাই জান আলীর। এ সময় ছোট ভাইয়ের সাথে তার ছেলেরা মিলে জান আলী কে মারপিট করলে গুরুতর জখম হন তিনি।
পরে তাকে দ্রুত উদ্ধার করে পরিবারের লোকজন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জান আলীর ছোট ভাই এবং তার ছেলেদের আটক করেছে।
উল্লেখ্য এই ঘটনায় ৪ জন মোঃ আনসার আলী (৫২) পিতা- মৃত মফিজ, মোঃ মতিউর রহমান (৩০), মোঃ আশিক (১৫), মোঃ
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]