নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১০
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন : পাবনা-নাটোর মহাসড়কে জেলার লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় আজ বাস ও লেগুনার মুখোমুখী সংঘর্ষে অন্তত ১০ যাত্রী নিহত হয়েছেন। শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশের কর্মকর্তা এম সামসুন নূর বাসসকে জানান, পাবনা থেকে রংপুরমুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাবনাগামী যাত্রীবাহী একটি লেগুনাকে সজোরে ধাক্কা দেয়। বাস ও লেগুনার মুখোমুখী সংঘর্ষে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায় ও বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা লেগুনা থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করেছে। এরমধ্যে দুইশিশু ও তিনজন নারী রয়েছেন।আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্র্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি