৬ মে ২০২৬

নাটোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নাটোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

নাটোর থেকে সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন, স্বামী আব্দুল খালেক (৪৫), স্ত্রী সোনিয়া বেগম (৩০) ও ছেলে তাসিফ আহমেদ (১০)। রবিবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ী রাজশাহীর আড়ানীতে।

বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক প্রশান্ত কুমার জানান, রাজশাহী আড়ানী থেকে নাটোরের বাগাতিপাড়ার জামনগর গ্রামে আব্দুল খালেক (৪৫) স্ত্রী সোনিয়া বেগম (৩০) ও ছেলে তাসিফ আহমেদ (১০) কে নিয়ে এক আত্মীয়ের বিয়ে বাড়িতে এসেছিলো। বিয়ের অনুষ্ঠান শেষে মোটর সাইকেল যোগে তারা আড়ানীতে নিজ বাড়িতে ফিরছিল। পথে বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া গ্রামে বিপরীতমুখী বালু বোঝায় একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ট্রাকটিকে আটক করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ তিনটি উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি