৫ মে ২০২৬

নাটোরে জামায়াতের এমপি প্রার্থীসহ তিনজন আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নাটোরে জামায়াতের এমপি প্রার্থীসহ তিনজন আটক

নাটোর প্রতিনিধি : নাটোর সিটি কলেজের অধ্যক্ষ ও আসন্ন সংসদ নির্বাচনে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানসহ জামায়াতের তিন নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটক অপর দুইজন হলেন জেলা জামায়াতের নেতা সিটি কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাদিকুর রহমান ও একই কলেজের প্রভাষক জামায়াত সমর্থক আব্দুল খালেক। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়।

পুলিশ ও আাটককৃতদের পারিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কলেজ থেকে ফেরার পথে ডিবি পুলিশ জেলা জামায়াতের নেতা সহকারী অধ্যাপক মোঃ সাদিকুর রহমান ও জামায়াত সমর্থক প্রভাষক আব্দুল খালেককে আটক করে।

পরে তাদের সাথে নিয়ে গিয়ে নাটোর সিটি কলেজের শেখ রাসেল কম্পিউটার ল্যাবে কর্মরত জেলা জামায়াতের সহ-সভাপতি আগামী একাদশ সংসদ নির্বাচনে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনিত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খানকেও আটক করে নিয়ে যায়। অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খানের স্ত্রী ডেইজী আহম্মেদ জানান, তার স্বামীর নামে যেসব রাজনৈতিক মামলা রয়েছে তার প্রতিটিতেই তিনি জামিনে রয়েছেন এবং নিয়মিত হাজিরা দেন। তারপরও কোন ঘটনা ছাড়াই তাকে আটক করা দুঃখজনক।

এ ব্যাপারে কথা বলার জন্য ফোন দিয়েও ডিবির ওসি শাখাওয়াত হোসেনের ফোনে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

পরে নাটোরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল হাসনাত জানান, বিষয়টি এখনো তার জানা নেই। খোঁজ খবর নিয়ে পরে জানাবেন।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি