নাটোরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা : আহত ৭

আমিরুল ইসলাম, নাটোর থেকে : নাটোরে সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিনের নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির সাত নেতা-কর্মী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৫জনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার রাখালগাছা বাজারে এই ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হচ্ছে, সিংড়া উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান, তাপজুর ইউপির সাত নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক নাজমুল হক, ৭নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মহসিন আলী, বিএনপির কর্মী রতন আলী, হাবিবুর রহমান।
প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতারা জানান, রবিবার বিকেলে থানার বিএনপির যুগ্ম সম্পাদক মীর শফিকুল ইসলাম জুঁইসের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা দলের মনোনিত প্রার্থী দাউদার মাহমুদ এর ধানের শীষ প্রতীকের পক্ষে মতবিনিময় এবং দোয়া চাইতে যায় রাখালগাছা বাজারে। এসময় তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মিনজাহ উদ্দিনের নেতৃত্বে ২০/২৫ আওয়ামীলীগের নেতা-কর্মী তাদের ওপর হামলা চালায়। এসময় লাঠি সোটা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের মারপিট করে। এতে বিএনপির সাত নেতা-কর্মী আহত হয়। আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিএনপির সংসদ সদস্য প্রার্থী দাউদার মাহমুদ বলেন, বিএনপির জনপ্রিয়তা দেখে আওয়ামীলীগ ভয় পেয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করছে। এছাড়া নির্বাচনে নেতা-কর্মীদের মাঠে নামতে দেওয়া হচ্ছে না। নির্বাচন কমিশন বরাবার লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে। সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহরিয়াজ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
তবে ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন হামলার কথা অস্বীকার করে বলেন, বিএনপির মীর শফিকুল ইসলাম জুঁইসের নেতৃত্বে স্থানীয় একটি ক্লাবের চেয়ারম্যান ভাংচুর করা হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি