নাটোরে বেসরকারী হাসপাতালের ম্যানেজারকে গলা কেটে হত্যা

আমিরুল ইসলাম,নাটোর থেকে : নাটোরে একটি বেসরকারী হাসপাতালের ছাদ থেকে ওই হাসপাতালের নারী ম্যানেজার মিতা খাতুন (২৫) গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল সোয়া ১০ টার দিকে শহরের চকরামপুর এলাকার জেনারেল হাসপাতালের ছাদ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত মিতা খাতুন জেলার নলডাঙ্গা উপজেলার নশরতপুর গ্রামের লাল মহম্মদের মেয়ে। খবর পেয়ে নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল হাসনাত, সর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন সহ গোয়েন্দা পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের যান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদুল ইসলাম ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মত আজ সকাল ৬পার দিকে হাসপাতালের মুল গেটের তালা খুলে দিয়ে সেতার রুমে চলে যায়। এরপর সকাল ১০টার দিকে হাসপাতালের রোগীর স্বজনরা তাদের কাজের জন্য হাসপাতালের ছাদে গেলে সেখানে একটি গলাকাটা নারীর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। চিৎকার শুনে পরে হাসপাতালের কর্মরত ও রোগীর স্বজন সহ
অন্যন্যরা ছাদে গিয়ে হাসপাতালের ম্যানেজার মিতা খাতুনের গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কি কারনে মিতাকে এভাবে গলা কেটে হত্যা করা হয়েছে সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানাতে পারেনি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি