৫ মে ২০২৬

নাটোরে আ'লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নাটোরে আ'লীগের দুই পক্ষের সংঘর্ষে  নিহত ১

নাটোর থেকে সংবাদদাতা: নাটোরের লালপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা নিহত হয়েছেন। নিহত জাহারুল লালপুর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হারুনুর রশীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বুধবার সকালে জাহারুলের নেতৃত্বে আওয়ামী লীগের কয়েকজন কর্মী গোপালপুর নর্থবেঙ্গল সুগার মিল গেটের সামনে পৌছালে লালপুর থানা আওয়ামী লীগের সদস্য ফিরোজ ভূঁইয়ার সমর্থকরা তাদের গতিরোধ করেন।

এ নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে ফিরোজপক্ষের লোকজন জাহারুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাহারুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফিরোজ ভূঁইয়াকে আটক করেছে পুলিশ।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি