নাটোর চিনিকলে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সমাবেশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নাটোর প্রতিনিধি: সরকার ঘোষিত মজুরি কমিশন অবিলম্বে বাস্তবায়নের দাবীতে নাটোর চিনিকলে শ্রমিক সমাবেশ করেছে মিলের শ্রমিক কর্মচারীরা। রবিবার সকালে নাটোর চিনিকলের প্রধান ফটকে মিলের ফোরম্যান আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,সাবেক সভাপতি ফিরোজ আলী , শ্রমিক নেতা লুৎফর রহমান বেনু। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে সরকার মজুরি কমিশন ঘোষণা করলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। এক শ্রেণীর কর্মকর্তারা এর জন্য টালবাহানা করছে। অবিলম্বে মিলের মাড়াই মৌসুম শুরুর আগেই তারা তাদের বকেয়া বেতন ও সেই সাথে মজুরি কমিশনের বাস্তবায়নের দাবী জানান। এছাড়া কঠোর কর্মসূচী দেয়ার হুশিয়ারী দেন তারা। শ্রমিকদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে সরকার এ বছর মজুরি কমিশন ঘোষণা করে।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি