৫ মে ২০২৬

নাটোর-২ আসনে মনোনয়ন কিনলেন মালেক শেখ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নাটোর-২ আসনে মনোনয়ন কিনলেন মালেক শেখ

নাটোর প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসন থেকে জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট মালেক শেখ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

নিজে উপস্থিত হয়ে অাওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি ৩/এ কার্যালয় হতে শুক্রবার বিকেলে মনোনয়নপত্র গ্রহন করেন তিনি।

উল্লেখ্য, এডভোকেট মালেক শেখ জেলা নাটোর জর্জকোর্টের একজন তরুণ আইনজীবী ও সাংস্কৃতিক সংগঠক। তিনি একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির জেলা সাধারণ সম্পাদক। তার ভাই প্রয়াত হানিফ আলী শেখ ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হানিফ আলী শেখের মৃত্যুর পর এই প্রথমবার তার পরিবারের কোন সদস্য সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন কিনলেন।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি