৭ মে ২০২৬

নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার
বাংলাপ্রেস ডেস্ক: পেট্টোল বোমা নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দি‌য়ে‌ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার ডিএমপির সঙ্গে পেট্রোল পাম্প মালিক সমিতির নিরাপত্তা ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। হাবিবুর রহমান বলেন, নাশকতা বন্ধে কোথাও কাউকে খোলা পেট্টোল বিক্রি করতে দেয়া হবে না। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম ৩০ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৮টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরমধ্যে রাজধানীতেই ১০টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়াও গাজীপুর, কালিয়াকৈর, নারায়ণগঞ্জে ৪টি আগুনের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, আনোয়ারা, পটিয়া ৪টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি