২১ জুন ২০২৬

নাসিমকে নিয়ে স্ট্যাটাস, ইবি ছাত্র ইউনিয়ন সম্পাদক বহিষ্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নাসিমকে নিয়ে স্ট্যাটাস, ইবি ছাত্র ইউনিয়ন সম্পাদক বহিষ্কার

বাংলাপ্রেস ডেস্ক: সদ্যপ্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসে কটূক্তি করার অভিযোগে ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের (ইবি) সাধারণ সম্পাদক সাদিকুল ইসলামকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি মোতাবেক তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এ মর্মে কারণ দর্শানোর পত্র প্রাপ্তির আগামী সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ই-মেইলে প্রেরণের জন্য বলা হয়েছে। এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি করেছে প্রশাসন। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র সাদিকুল ইসলাম তার ফেসবুক আইডিতে বিভিন্ন বর্ষীয়ান, জাতীয়, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও রাজনৈতিক দল সম্পর্কে অশ্লীল, ব্যঙ্গাত্মক আপত্তিকর, প্রতিহিংসামূলক ও নৈতিক মূল্যবোধ পরিপন্থী বক্তব্য ধারাবাহিকভাবে উপস্থাপন করে চলেছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি