নারী ভক্তকে জড়িয়ে ধরায়, নিষিদ্ধ ইরান গোলরক্ষক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইরান জাতীয় দলের গোলরক্ষক হুসেইন হুসেইনিকে নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানা করেছে ইরানিয়ান ফুটবল ফেডারেশন। স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনি পেরিয়ে এক নারী দর্শক মাঠে ঢুকে পড়লে হুসেইনি তাকে আলিঙ্গন করেন।
যে কারণে তাকে এই সাজা দেওয়া হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম দাবি করেছে, হুসেইনিকে ১টি লিগ ম্যাচ থেকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সাড়ে ৪ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।
ঘটনা ইরান প্রো লিগের ইস্তেগলাল তেহরান ও অ্যালুমিনিয়াম আরাকের মধ্যকার ম্যাচের। ওই নারী ভক্ত মাঠে ঢুকে হুসেইনির কাছে পৌছে তাকে ছোঁয়ার চেষ্টা করেন। হুসেইনি তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করেন। এর মধ্যে নিরাপত্তা কর্মীরা মাঠে ঢুকে গোলরক্ষক হুসেইনিকে ড্রেসিংরুমে নিয়ে যান এবং ওই দর্শককে গ্যালারিতে পার করে দেন।
ইরানে নারীদের স্টেডিয়ামে গিয়ে খেলার দেখার অনুমতি ছিল না। দীর্ঘ ৪০ বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়ে ২০১৯ সালে নারীদের স্টেডিয়ামে প্রবেশ করে খেলা দেখার অনুমতি দেওয়া হয়। সেটাও ২৯ বছর বয়সী সাহার খোদায়ারি স্টেডিয়ামে প্রবেশ চেষ্টার দায়ে গ্রেপ্তার হওয়ার পর। ওই নারী পরে জানতে পারেন যে, স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করায় তার ছয় মাস জেলের পাশাপাশি মৃত্যুদণ্ড হতে পারে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি