৮ মে ২০২৬

নারী কেলেঙ্কারিতে আমার কোন সম্পৃক্ততা নেই : ডিসি দিনাজপুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নারী কেলেঙ্কারিতে আমার কোন সম্পৃক্ততা নেই : ডিসি দিনাজপুর

দিনাজপুর থেকে সংবাদদাতা : জামালপুরের জেলা প্রশাসকের সেই নারী কেলেঙ্কারি ঘটনা এখনও ম্লান হয় নি। এরই মধ্যে আরেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে। এবার অভিযোগ উঠেছে দিনাজপুরের জেলা প্রশাসকের দিকে। সম্প্রতি ভিডিও বার্তায় নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী দাবি করেছেন, ডিসি মাহমুদুল আলম নাকি নানা প্রলোভন দেখিয়ে তার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। সেই ফাঁদে পা দিয়ে তার সংসার ভেঙে গেছে। এ ঘটনা জানাজানি করলে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ ওই নারীর। আর ডিসি ডিসি মাহমুদুল আলম বলছে এ ধরনের ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।

ভাইরাল ভিডিওটিতে ওই নারীর দাবি, জামালপুরের ডিসির নারী কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর থেকে সতর্কতা হিসেবে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম।

জানা গেছে, দিনাজপুরে একটি স্কুলে শিক্ষকতা করেন ওই নারী। তার সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে কথা বলতে রাজি হন নি তিনি। কথা বলতে চান নি তার পরিবারের সদস্যরাও।

তবে ঘটনার সাথে সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন জেলা প্রশাসক মাহমুদুল আলম। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই নিয়ে তদন্ত করে গেছেন। তারাই এ বিষয়ে সিদ্ধান্ত বা ব্যবস্থা নেবেন। এদিকে ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি