৬ মে ২০২৬

নানা সংকটে দক্ষিন খোর্দ্দসাপটানা সরকারী প্রাথমিক বিদ্যালয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নানা সংকটে দক্ষিন খোর্দ্দসাপটানা সরকারী প্রাথমিক বিদ্যালয়

মামুনুর রশিদ মিঠু, লালমনিরহাট থেকে : লালমনিরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের তেলীপাড়া মৌজা এবং জেল খানা রোড সংলগ্ন শহরের উপকেন্দ্রে অবস্থিত গুরুত্বপুর্ন ১৬ শতাংশ জমির উপর ১৯৯১ সালে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো: আশরাফুজ্জামান (আমিনুর) এর উদ্যোগে বিদ্যালয়টি গড়ে উঠে।

এ অঞ্চলের হত-দরিদ্র পরিবারের শিশুদের মেধা বিকাশের লক্ষে সেই থেকে ২ জন শিক্ষক ও ২ শিক্ষিকাসহ ৪ জন প্রায় ২৫০ জন ছাত্র-ছাত্রীকে পাঠদান দিয়ে আসছেন। বিদ্যালয়টি শুরু থেকে ১০০ ভাগ সাফল্য অর্জন করে আসলেও অবকাঠামোগত সমস্যার শেষ নেই।

প্রধান শিক্ষক মো: আশরাফুজ্জামান জানান, চেয়ার, টেবিল, বেঞ্চ ছাত্র-ছাত্রীর টয়লেট, শিক্ষক-শিক্ষিকার টয়লেট, কমন রুম, শ্রেণী কক্ষ, বিশেষ করে বাউন্ডারী ওয়াল ও গেট নির্মাণ না হওয়ায় ভাঙ্গা চুরা টিন সেটের মধ্যে পাঠদানে বিঘœ ঘটছে। শিশুরা পাচ্ছে না স্কুল চত্বরে বিনোদনের সুবিধা। সামান্য ঘুর্নিঝরে টিন-সেটের ঘরের জানালা, দরজা ও টিন ছিরে - ছুটে যায়।

লালমনিরহাট শিক্ষা প্রকৌশলী ভবন নির্মাণের লক্ষে মাফযোগ করলেও কবে নাগাদ নির্মাণ কাজ শুরু হবে, তা নিশ্চিত না করায় শিক্ষকদের চোখে মুখে যেন হতাশার চিহ্ন স্পষ্ট। শিক্ষক, এলাকাবাসী ও অভিভাবক অবিলম্বে ভবনসহ যাবতীয় সংকট নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি