১৭ আগস্ট ২০২৬

নামবিভ্রাটে বিপাকে অভিনেত্রী অন্তরা, ট্রেন হামলা নিয়ে নতুন তথ্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:৪২ এএম
নামবিভ্রাটে বিপাকে অভিনেত্রী অন্তরা, ট্রেন হামলা নিয়ে নতুন তথ্য

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  ট্রেনে আরপিএফ কর্মীদের ওপর ব্লেড নিয়ে হামলার অভিযোগে ভারতের ঠাণের মডেল অন্তরা সোহম ব্যানার্জি গ্রেপ্তার হওয়ার পর নামবিভ্রাটে আলোচনায় এসেছেন ভারতীয় টেলিভিশনের পরিচিত মুখ অন্তরা ব্যানার্জি। একই নামের কারণে প্রথমে অভিনেত্রীর নামই ছড়িয়ে পড়ে।

পরে অবশ্য স্পষ্ট হয়, ঘটনার সঙ্গে অভিনেত্রীর কোনো সম্পৃক্ততা নেই।

অরাবলী এক্সপ্রেসের সংরক্ষিত তাপানুকূল কামরায় উঠে আরপিএফ কর্মীদের ওপর ব্লেড নিয়ে চড়াও হওয়ার অভিযোগে গত ১২ আগস্ট গ্রেপ্তার হন ৩১ বছর বয়সী মডেল অন্তরা সোহম ব্যানার্জি। 

অভিযোগ, তাঁর কাছে স্লিপার শ্রেণির টিকিট থাকা সত্ত্বেও তিনি ট্রেনের সংরক্ষিত এসি কামরায় উঠে পড়েন। এ নিয়ে শুরু হয় বচসা।

পরে পরিস্থিতি উত্তপ্ত হলে আরপিএফ কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

এনডিটিভি বলছে, গতকাল রবিবার ঘটনাটি প্রকাশ্যে আসার পর নামের মিলের কারণে অভিনেত্রী অন্তরা ব্যানার্জির নামও ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। 

গ্রেপ্তার হওয়া অন্তরা সোহম ব্যানার্জি

পরে জানা যায়, ট্রেনে বচসায় জড়ানো ব্যক্তি অভিনেত্রী নন; তিনি ঠাণের বাসিন্দা একজন মডেল।এফআইআরে তাঁর নাম উল্লেখ করা হয়েছে অন্তরা সোহম ব্যানার্জি হিসেবে। ঘটনার সঙ্গে যুক্ত ওই নারীর ছবিও প্রকাশ্যে এসেছে।

এরপর টেলিভিশন অভিনেত্রীর সহকারী দলের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করা হয়। সেখানে জানানো হয়, টেলিভিশন অভিনেত্রী অন্তরা ব্যানার্জির বিরুদ্ধে এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

নামবিভ্রাটের কারণে সাময়িকভাবে আলোচনায় এলেও অভিনয়জগতে অন্তরার পরিচিতি বেশ পুরোনো।

একাধিক টেলিভিশন ধারাবাহিক, সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি।

লোম হর্ষ পরিচালিত ‘ইয়ে হ্যায় ইন্ডিয়া’ সিনেমায় সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন অন্তরা। এ ছাড়া একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘কাসৌটী জিন্দেগী কী’-তেও দেখা গেছে তাঁকে। এরিকা ফার্নান্ডেজ ও পার্থ সমথান অভিনীত এই ধারাবাহিকে অভিনয়ের পর ২০১৯ সালে শোটি ছেড়ে দেন তিনি।এরপর ক্রাইম ও অ্যান্থলজি ঘরানার বেশ কিছু ধারাবাহিকে কাজ করেন অন্তরা। ‘সাবধান ইন্ডিয়া’, ‘লাল ইশ্‌ক’ এবং ‘গুমরাহ্: এন্ড অফ ইনোসেন্স’-এর মতো জনপ্রিয় সিরিজেও অভিনয় করেছেন তিনি।

বড় পর্দায় তাঁর অভিষেক হয় ‘দ্য শৌকীন্স’ সিনেমার মাধ্যমে। ২০১৪ সালে মুক্তি পাওয়া ছবিটিতে অতিথি চরিত্রে দেখা যায় তাঁকে। পরে ‘বড় বহু’ ধারাবাহিকে পিঙ্কি অহলাওয়তের চরিত্রে অভিনয় করেন। ‘রাগিনী এমএমএস রিটার্নস’ দ্বিতীয় সিজনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তাঁর সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে ২০২৫ সালের ‘দ্য লাস্ট শো’।

অভিনয়ের পাশাপাশি নাচের সঙ্গেও দীর্ঘদিনের সম্পর্ক অন্তরার। তিনি প্রশিক্ষিত কত্থক নৃত্যশিল্পী। প্রায় ১৫ বছর ধরে কত্থক শেখার সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানা যায়। কলকাতায় বিভিন্ন সময়ে মঞ্চে কত্থক পরিবেশনও করেছেন তিনি। পাশাপাশি শাস্ত্রীয় সংগীতেরও প্রশিক্ষণ নিয়েছেন। মডেল হিসেবেও কাজ করেছেন বিভিন্ন বিজ্ঞাপনে।

কলকাতার এক বাঙালি পরিবারে জন্ম অন্তরার। বিনোদনজগতে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ২০১৩ সালে বাবা-মায়ের সঙ্গে মুম্বাই পাড়ি দেন তিনি। সেখানে স্নাতক পর্যায়ে পড়াশোনায় ভর্তি হলেও টেলিভিশনের কাজের ব্যস্ততার কারণে পড়াশোনা আর বেশি দূর এগিয়ে নিতে পারেননি বলে জানা যায়।

এদিকে ট্রেনে বচসার ঘটনায় যে মডেলকে গ্রেপ্তার করা হয়েছিল, তিনি পরে জামিনে মুক্তিও পেয়েছেন। আর নামবিভ্রাটের কারণে সাময়িক আলোচনায় এলেও টেলিভিশন অভিনেত্রী অন্তরা ব্যানার্জির বিরুদ্ধে ওই ঘটনায় কোনো অভিযোগ নেই।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি