৫ মে ২০২৬

নাকে স্প্রে করলেই দূর হবে করোনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নাকে স্প্রে করলেই দূর হবে করোনা

বাংলাপ্রেস ডেস্ক: মহামারি কোভিড-19 করোনাভাইরাসের তেমন কোনও চিকিৎসা নেই। তবে এই রোগে আক্রান্তদের বর্তমানে হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ দেয়া হচ্ছে। এটি ব্যবহারে করোনা পুরোপুরি দূর না হলেও অনেকাংশে সুফল মিলছে। কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই খবর দিলেন।

চিকিৎসা বিজ্ঞানীরা জানান, কভিড-19 এর ভ্যাকসিন আবিষ্কারের পথে তারা অনেকটাই হেঁটেছেন। তারা এমন একটি ভ্যাকসিন তৈরি করতে চলেছেন যেটা কেবলমাত্র নাকে স্পে করলেই হবে। করোনাভাইরাস ধারে কাছেও ঘেঁষতে পারবে না।

নতুন এই ভ্যাকসিন ডিএনএ-ভিত্তিক ভ্যাকসিন। এটা শরীরে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করতে হবে না। নাকে স্পে করলেই কার্যকর হবে।

করোনাভাইরাসের এই ভ্যাকসিন তৈরির সুসংবাদ দিলেন কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। যদিও তারা এখনই করোনভাইরাসের ভ্যাকসিন তৈরির দাবি করছেন না। কেননা, এটা এখনো চূড়ান্তভাবে প্রস্তুত হয়নি। তবে গবেষকদল আশাবাদী।

গবেষকরা বলেন, তারা করোনাভাইরাসের ডিএনএ গবেষণা করে তার ভিত্তিতেই এই ভ্যাকসিন তৈরি করছেন। নাকে এই ভ্যাকসিন স্প্রে করার সঙ্গে সঙ্গে সেটা শ্বাসনালী দিয়ে ফুসফুসে প্রবেশ করবে। সঙ্গে সঙ্গে করোনভাইরাসের বিরুদ্ধে রোগপ্রতিরোধ ক্ষমতা সক্রিয় হয়ে উঠবে। কার্যকরী হয়ে উঠবে ভ্যাকসিন।

তিনটি দলে বিভক্ত হয়ে ভ্যাকসিনটি তৈরি কাজ চলছে। ঠিক কবে নাগাদ এই ভ্যাকসিন বাজারে আসবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ততক্ষণ পর্যন্ত করোনার চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের উপর ভরসা করতেই হচ্ছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি