৬ মে ২০২৬

নাইজেরিয়ায় খ্রিষ্টানদের অস্তিত্ব হুমকির মুখে: ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৪:৫০ এএম
নাইজেরিয়ায় খ্রিষ্টানদের অস্তিত্ব হুমকির মুখে: ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক:   নাইজেরিয়ায় খ্রিষ্টানদের ওপর ব্যাপক সহিংসতা চলছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে তিনি দেশটিকে ধর্মীয় নিপীড়নের নজরদারি তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণাও দিয়েছেন।  খবর আল জাজিরার। 

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্ট ট্রাম্প দাবি করেন, ‘নাইজেরিয়ায় খ্রিষ্টানদের অস্তিত্বের হুমকির মুখে। হাজার হাজার খ্রিষ্টানকে হত্যা করা হচ্ছে। এই গণহত্যার জন্য দায়ী উগ্র ইসলামপন্থিরা।’

তিনি আরও জানান, আফ্রিকার শীর্ষ তেল উৎপাদনকারী ও সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়াকে যুক্তরাষ্ট্রের ‘বিশেষ উদ্বেগের দেশ’ তালিকায় যুক্ত করা হচ্ছে।

এই তালিকায় বর্তমানে চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া, রাশিয়া ও পাকিস্তানসহ আরও কয়েকটি দেশ রয়েছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রাইলি মুর ও টম কোলসহ প্রতিনিধি পরিষদের অর্থ বরাদ্দ কমিটিকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি