নাইজেরিয়ায় বিয়ের বাস নদীতে, নারী ও শিশুসহ মৃত ১৯
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলের জামফারা রাজ্যে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে কমপক্ষে ১৯ জন নারী ও শিশুর মৃত্যু হয়েছে। জানিয়েছেন স্থানীয় ইউনিয়নের এক কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা এই খবর জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। বাসে বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া যাত্রীরা ছিলেন।
গত শনিবার সন্ধ্যায় আংশিক ধসে পড়া একটি সেতুর ওপর বাসটি দাঁড় করানো হয়েছিল।কিন্তু চালক হ্যান্ড ব্রেক ব্যবহার করতে ভুলে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। ফলে বাসটি পিছিয়ে গিয়ে নদীতে পড়ে যায়।
ন্যাশনাল ইউনিয়ন অফ রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স বাসটি বিয়ের এক শোভাযাত্রায় ছিল এবং নববধূকে স্বামীর বাড়িতে পৌঁছে দেওয়ার পথে ছিল। দুর্ঘটনার সময় বাসটি পার্শ্ববর্তী কেব্বি রাজ্যের জেগা শহরের দিকে যাচ্ছিল।ফাস গ্রামের বাসিন্দারা জানান, বাসে থাকা অধিকাংশ যাত্রীই নারী ও শিশু ছিলেন এবং তারাই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন।
উল্লেখ্য, নাইজেরিয়ায় খারাপ রাস্তাঘাট এবং দুর্বল অবকাঠামোর কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছরে দেশটিতে ৯ হাজার ৫৭০টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৪২১ জনের মৃত্যু হয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি