২৫ সেপ্টেম্বর ২০২৬

নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতেন: প্রতিমন্ত্রী শাহে আলম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ এএম
নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতেন: প্রতিমন্ত্রী শাহে আলম

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস একসময় ছাত্রলীগ করত বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এনসিপির নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস একসময় ছাত্রলীগ করত।

অনেকে শিবির করত। আমাদের সন্দেহ হয়। আপনারা যেহেতু সাবেক ছাত্রলীগ নেতা। ১১ দলীয় জোটে আছেন।আপনাদের সাথে ইন্ডিয়াতে স্বৈরাচার হাসিনার তো একটা লাইন আছেই।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এনসিপির নেতাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আপনাদের প্রতি তরুণ প্রজন্মের একটা আশা আকাঙ্ক্ষা ছিল। যে তরুণ নেতৃত্ব দেশে একটা ভালো কিছু করবে।

এজন্য আপনাদেরকে দুয়েক জায়গা থেকে নির্বাচিতও করেছে। কিন্তু আপনারা যে ভাষায় কথা বলেন, এটা রাজনৈতিক ভাষা নয়।

জামায়াতের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আর জামায়াত তো ৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করেইছে। পুরানা ঘর করা লোক। এদের সাথে কিন্তু পুরাতন একটা সম্পর্ক আছে।

সেই সম্পর্ক ভবিষ্যতেও জোড়া লাগতে পারে।

বিএনপি কারো হুমকিতে পরোয়া করে না জানিয়ে মীর শাহে আলম বলেন, আজকে আপনারা যেটা করছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশকে নতুন করে আমন্ত্রণ জানানোর চেষ্টা করছেন।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি