৪ মে ২০২৬

নাগেশ্বরীতে বিরল প্রজাতির বনরুই উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নাগেশ্বরীতে বিরল প্রজাতির বনরুই উদ্ধার

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : নাগেশ্বরী উপজেলার কচাকাটার প্রত্যন্ত গ্রামের ধানক্ষেত থেকে বিরল প্রজাতির একটি বনরুই উদ্ধার করেছে পুলিশ।

আজ (১ নভেম্বর) দুপুরে স্থানীয় বনবিভাগ কর্মকর্তা সাদিকুর রহমান শাহীনের কাছে বনরুইটি হস্তান্তর করে নাগেশ্বরী থানা পুলিশ। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনগত রাতে কচাকাটা থানার পূর্বকেদার গ্রামের একটি ধানক্ষেত থেকে বনরুইটি উদ্ধার করা হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা বনরুইটিকে বস্তাবন্দি অবস্থায় একটি ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে প্রাণীটিকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।

নাগেশ্বরী বনবিভাগ কর্মকর্তা সাদিকুর রহমান শাহীন জানান, বিরল প্রজাতির বনরুইটি সুস্থ রয়েছে। তা রংপুর বিভাগীয় বনবিভাগ কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে এবং সেখান থেকে মৌলভীবাজার বনাঞ্চলে মুক্ত করা হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি