৮ মে ২০২৬

নাগেশ্বরী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নাগেশ্বরী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।

রোববার দুপুরে কলেজমোড়ের দলীয় কার্যালয়ে সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সাংসদ সাইফুর রহমান রানা। আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, সহ-সভাপতি মোস্তাফিজার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, হাসিবুর রহমান হাসিব, আশরাফুল হক রুবেল প্রমূখ।

কাউন্সিলে নুরন্নবী দুলাল সভাপতি, গোলাম মাওলা আজাদ বাবলু সাধারণ সম্পাদক এবং একেএম তানজিমুল ইসলাম (কিরন) কে সাংগঠনিক সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১০১ সদস্যের নাগেশ্বরী উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি