নাচোলে শহীদ মিনারে ছাত্রলীগের পতাকা উত্তোলন
বাংলা প্রেস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪ পিএম
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘ ১৮ মাস পর চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছাত্রলীগের পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। বুধবার সকালে নাচোল সরকারি ডিগ্রি কলেজ চত্বরে শহীদ মিনারে জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগের পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবিরুল ইসলামের নেতৃত্বে নাচোল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাকিবসহ ছাত্রলীগের নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
শেখ হাসিনা সরকার পতনের পর এই প্রথম নাচোল উপজেলা ছাত্রলীগকে প্রকাশ্যে পতাকা উত্তোলন করতে দেখা যায়। পতাকা উত্তোলনের পর ছাত্রলীগের নেতারা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে পতাকা উত্তোলনের ভিডিও আপলোড করেছে।
এ বিষয়ে নাচোল থানার ওসি মোহাম্মদ আছলাম আলী বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিচ্ছি।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সারাদেশ
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সারাদেশ
নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি