না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা এস এম মহসীন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: এবার করোনা কেড়ে নিলো একুশে পদকপ্রাপ্ত নন্দিত অভিনেতা এস এম মহসীনকে।
রোববার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চার দশকেরও বেশি সময় ধরে মঞ্চ ও টেলিভিশন নাটকের একজন শক্তিমান অভিনেতা ছিলেন এস এম মহসিন। আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ এবং মুনীর চৌধুরীর ‘চিঠি’ নাটকে অভিনয় করেছেন তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত পরিচালক ও জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মহসীন। নাট্যকলায় অসামান্য অবদানের জন্য ২০২০ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি