৪ মে ২০২৬

না ফেরার দেশে চলে গেলেন দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
না ফেরার দেশে চলে গেলেন দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার

বাংলাপ্রেস অনলাইন: দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) চেয়ারম্যান গোলাম সারওয়ার আর নেই। আজ সোমবার রাত ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

গোলাম সারওয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন গোলাম সারওয়ার। হৃদরোগের পাশাপাশি নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন তিনি। গত রোববার হঠাৎ করে তাঁর রক্তচাপ কমে যায়। কিডনিও স্বাভাবিকভাবে কাজ করছিল না। এ অবস্থায় আজ বিকেল ৫টার দিকে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানায় দৈনিক সমকাল। বরেণ্য সাংবাদিক ও সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার গত ২৯ জুলাই মধ্যরাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। এরপর গত ৩ আগস্ট তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা শুরু হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল।সাংবাদিকতায় অবদানের জন্য ২০১৪ সালে একুশে পদকে ভূষিত হন গোলাম সারওয়ার।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি