৮ মে ২০২৬

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় অটোরিক্সার ২ যাত্রাী  নিহত 

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় অটোরিক্সার ২ যাত্রাী  নিহত 
ময়মনসিংহ প্রতিনিধি: মঙ্গলবার (২৩ এপ্রিল )  রাত পৌনে ১১ টার দিকে নগরীর পঁচাপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এই ঘটনায় এক শিশু আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ জংশন ছেড়ে জামালপুরের দিকে যাচ্ছিল। নগরীর পঁচা পুকুর পাড় রেলক্রসিং এলাকায় একটি ব্যাটারিচারিত অটোরিক্সাকে ধাক্কা দেয় এবং দুমরেমুচরে অটোরিকশা থেকে প্রায় একশো গজ দূরে নিয়ে যায়।
এ সময় অটো রিক্সাতে থাকা একজন পুরুষ ও একজন নারী যাত্রী ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ট্রেনের ধাক্কায় অটো রিক্সায় থাকা এক পুরুষ ও এক নারী মারা গেছে। এই ঘটনা এক শিশু আহত হয়েছে
তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি