ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম

ময়মনসিংহ প্রতিনিধি: মঙ্গলবার দুপুরে জয়নুল আবেদীন পার্কে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বুলবুল আহমেদ। এসময় তিনি জনসাধারনের চলাচলের রাস্তায় ভ্রাম্যমান দোকান পরিচালনা এবং গ্যাস সিলিন্ডার ব্যবহার না করার জন্য সবাইকে সতর্ক করেন।
এছাড়াও ফুড পার্কে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী করায় কয়েকটি রেস্টুরেন্টে জরিমানা সহ পঁচা বাসি খাবার বিনষ্ট করা হয়। অভিযানে ০৮টি মামলায় মোট ১৬৫০০/- টাকা জরিমানা করা হয়।
এ সময় স্যনিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
হজযাত্রীদের সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির, আশ্বাস রাষ্ট্রদূতে
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
চারজনকেই শ্বাসরোধে হত্যা, পচনে মরদেহ কালচে হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি