ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের অপমৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিলীপ কুমার দাস,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো বোরকা পরা এক নারী শিশুকে কোলে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ট্রেন কাছাকাছি আসতেই ওই নারী শিশুকে নিয়ে রেললাইনে শুয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই ওই নারী ও শিশুর মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন কলেজ রোড রেলক্রসিং এলাকায় এলে এক নারী ও দুই বছর বয়সী ছেলে শিশু ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সেখানে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এখনো তাদের পরিচয় জানা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে শিশুটিকে নিয়ে ওই নারী আত্মহত্যা করেছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি