ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবলীগ নেতা খুন

বাংলাপ্রেস ডেস্ক: ময়মনসিংহ শহরে জেলা যুবলীগের সদস্য রেজাউল করিম রাসেলকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল সোমবার দিবাগত রাত ২টায় শহরের মৃত্যুঞ্জয় স্কুল এলাকায় স্থানীয় ডিফেন্স পার্টির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
রেজাউল করিম রাসেল শহরতলী শম্ভুগঞ্জের হরিপুর এলাকার জালাল উদ্দিন ওরফে জালাল ডিলারের ছেলে।
রাসেলের বড়বোন জেসমিন আক্তার গণমাধ্যমকে জানান, রাত ২টায় তাঁর ছোটভাই রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আহত করেন দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান আজ মঙ্গলবার সকালে বলেন, 'প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কোনো কারণ জানা যায়নি। ঘটনার পর পরই হত্যাকাণ্ডের কারণ জানতে পুলিশ মাঠে নেমেছে। তবে যারা এ হত্যার সঙ্গে জড়িত, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে।’
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সঙ্গীত একাডেমি