ময়মনসিংহে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষে দম্পতি নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদরের আলালপুর নামক স্থানে শনিনার ( ২৭ এপ্রিল ) সকাল ১১ টার দিকে একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দম্পতি নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন হালুয়াঘাট উপজেলার কমল চৌহান (৬৫) ও তার স্ত্রী রত্না চৌহান (৫৫ ) ।
হতাহতের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন জানান, বেলা ১১টার সময় ময়মনসিংহ সদরের আলালপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার ২ যাত্রী মারা যান এবং আহত হন আরও তিন জন।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসচালক পালিয়ে গেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি