৪ মে ২০২৬

মূল্যস্ফীতি আবার ঊর্ধ্বমুখী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১১:৪১ পিএম
মূল্যস্ফীতি আবার ঊর্ধ্বমুখী

বাংলাপ্রেস ডেস্ক:   মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়িয়েছে। গত ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ১৩ শতাংশ। যার অর্থ, নয় মাস পর আবার ৯ শতাংশের ঘরে গেল মূল্যস্ফীতি। গত বছরের মে মাসে ৯ দশমিক ০৫ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল।

গত বছরের এপ্রিল মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৭ শতাংশ। গত বছরের এপ্রিল মাসের পর ফেব্রুয়ারি মাসের মূল্যস্ফীতিই সর্বোচ্চ।

বিবিএসের তথ্য অনুযায়ী, পণ্য ও সেবার মূল্য সূচক ফেব্রুয়ারিতে ৯ দশমিক ১৩ শতাংশ হয়েছে। জানুয়ারিতে এই হার ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ।

মূলত খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কারণেই মূল্যস্ফীতি এ পর্যায়ে পৌঁছেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, খাদ্য মূল্যস্ফীতি জানুয়ারির ৮ দশমিক ২৯ শতাংশ থেকে বেড়ে ফেব্রুয়ারিতে ৯ দশমিক ৩০ শতাংশ হয়েছে।

এতে স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম চড়া হয়েছে বলে বোঝা যায়।

একই সময়ে খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও বেড়েছে। জানুয়ারিতে খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি ৮ শতাংশ ৮১ শতাংশ থাকলেও ফেব্রুয়ারিতে তা বেড়ে ৯ দশমিক ০১ শতাংশে পৌঁছায়।

অর্থাৎ, আবাসন, পরিবহণ, পোশাক ও স্বাস্থ্যসেবা খাতে দাম বৃদ্ধি অব্যাহত আছে।

গত বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি ক্রমাগত আরও বাড়ছে।  

সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতি কিছুটা কমলেও ১২ মাসের গড় হিসাবে জানুয়ারিতে মূল্যস্ফীতি ৮ দশমিক ৫ শতাংশের বেশি ছিল, যদিও বাংলাদেশ ব্যাংক বর্তমানে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি