৫ মে ২০২৬

মূল নায়িকা হয়ে ফিরছেন শাবনূর!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মূল নায়িকা হয়ে ফিরছেন শাবনূর!

বাংলাপ্রেস ডেস্ক: শাবনূর, শুধু একটি নামই নয়, একটি ইতিহাস। দেশের চলচ্চিত্র অঙ্গনে নিজেকে দাঁড় করিয়েছেন এক অনন্য উচ্চতায়। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন বহু জনপ্রিয় ছবি। বর্তমানে দেখা নেই শক্তিমান এই পর্দা কন্যার। ফের এই নায়িকাকে আবারো পর্দায় ফিরিয়ে আনছে জাজ মাল্টিমিডিয়া। জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয় ‘কাটাতারের বেড়া’ শিরোনামের চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করবেন ঢালিউড সম্রাজ্ঞী শাবনূর। আর চলচ্চিত্রের গল্পটাও নায়িকার অভিনয়ের উপযোগী বলে জানানো হয়। শুধু তাই নয় এ চলচ্চিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন নায়িকা। যেখানে গ্ল্যামারস লুকে ধরা দিবেন শাবনূর।

এছাড়া, ‘কাটাতারের বেড়া’ চলচ্চিত্রে নায়ক হিসেবে কে থাকছেন এ ব্যপারে বেশ চমক রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ‘কাটাতারের বেড়া’র শুটিং কবে শুরু হবে এ ব্যপারে নিশ্চিত করে বলেনি জাজ মাল্টিমিডিয়া।

প্রসঙ্গত, পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন শাবনূর। সম্প্রতি দেশে এসেছেন এই ঢালিউড কন্যা। সঙ্গে তার একমাত্র সন্তান আইজানও এসেছে। তবে বেশি দিন তিনি দেশে থাকবেন না। অল্প সময়ের জন্য তার এই সফর।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি