৪ মে ২০২৬

মুস্তাফিজকে টপকে ফের শীর্ষে মেহেদি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মুস্তাফিজকে টপকে ফের শীর্ষে মেহেদি

বাংলাপ্রেস ডেস্ক: চলমান বঙ্গবন্ধু বিপিএলের ড্রাফটে দল পাননি। কিন্তু তাতে হতাশ না হয়ে বোলিং করতে গিয়েছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেটে। আর এতেই কপাল খুলে যায় তরুণ বাহাতি পেসার মেহেদি হাসান রানার। সেখান থেকেই যে তাকে পছন্দ করে দলে টেনে নেয় চট্টগ্রাম। সেই নেট বোলারই এখন বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী।

বঙ্গবন্ধু বিপিএলের ঢাকা পর্ব এবং চট্টগ্রাম পর্ব শেষে অনেকটা এগিয়ে থেকেই মেহেদি দখল করে ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারীর স্থানটি। তবে সময়ের আবর্তে স্বরূপে ফিরে তাকে ধরে ফেলেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। এই মুহূর্তে তো মুস্তাফিজের সঙ্গে বেশ ভালো একটা লড়াই-ই জমে উঠেছে মেহেদির।

সিলেট পর্বের ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে দুই উইকেট নিয়ে মেহেদিকে ধরে ফেলেন মুস্তাফিজ। আর গতকাল শুক্রবার সিলেট থান্ডার্সের বিপক্ষে ফের দুই উইকেট নিয়ে মেহেদিকে ছাড়িয়ে বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী বনে যান দ্য ফিজ। তবে আজ দারুণ নৈপূণ্য দেখিয়ে আবারও নিজের জায়গা দখল করে নেন মেহেদি হাসান রানা। খুলনা টাইগার্সের বিপক্ষে ২৯ রানে তিন উইকেট নিয়ে মুস্তফিজকে ছাড়িয়ে আবারও বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী বনে গেছেন চাঁদপুরের এই তরুণ।

এখন পর্যন্ত আট ম্যাচ খেলে ১২.২৯ গড়ে ১৭ উইকেট নিয়েছেন তরুণ এই বাঁহাতি পেসার। অন্যদিকে, মুস্তাফিজ ১৫.৪৩ গড়ে ১৬ উইকেট নিয়েছেন ১০ ম্যাচ খেলে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি