৪ মে ২০২৬

মুশফিককে ছাড়িয়ে লিটনের রেকর্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৯:২৩ এএম
মুশফিককে ছাড়িয়ে লিটনের রেকর্ড

বাংলাপ্রেস ডেস্ক:   বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন লিটন কুমার দাস। এই উইকেটকিপার ব্যাটসম্যান দেশের হয়ে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের রেকর্ড গড়লেন।

গত জুনে শ্রীলংকার বিপক্ষে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে শ্রীলংকার ওপেনার লাহিরু উদারাকে স্টাম্পড করে মুশফিকুর রহিমের রেকর্ড স্পর্শ করেন লিটন দাস। টেস্টে লিটনের সেটি ছিল ১৫তম স্টাম্পিং। 

আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাসান মুরাদের বলে লোরকান টাকারকে স্টাম্পড করে মুশফিককে ছাড়িয়ে রেকর্ড গড়েন লিটন। এরপর ১৭তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে অ্যান্ডি ম্যাকব্রাইনকে স্টাম্পিং করেন লিটন।

তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের স্টাম্পিংয়ের রেকর্ডটা মুশফিকের। ১০১টি স্টাম্পিং করেছেন মুশফিক। স্টাম্পিংয়ের রেকর্ডে বিশ্বে মুশফিকের অবস্থান চারে। তার ওপরে আছেন- ভারতের মহেন্দ্র সিং ধোনি (১৯৫) ও দুই শ্রীলংকান তারকা কুমার সাঙ্গাকারা (১৩৯) ও রমেশ কালুভিতারানাই (১০১)।

বাংলাদেশের কিপারদের মধ্যে মুশফিকের পরেই আছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি তিন সংস্করণ মিলে ৪৪টি স্টাম্পিং করেন। ৩৪টি স্টাম্পিং করে তৃতীয় পজিশনে লিটন।

টেস্টে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের রেকর্ড বার্ট ওল্ডফিল্ডের। ১৯২০ থেকে ১৯৩৭ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ৫৪ টেস্টে ৫২ বার স্টাম্পিং করেছেন ওল্ডফিল্ড।


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি